শেখ নুরুজ্জামান ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় চাম্পাফুল আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও ইসলামী গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) উপজেলার উজিরপুর ফুটবল মাঠে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকী। নাজমুল হুসাইন ও রিফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলমগীর কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা খলিসানী (কেন্দ্রীয় জামে মসজিদ), মুহাদ্দিস মাওলানা তাওহীদুর রহমান (খতিব, বিসিক শিল্প শামছুল আরেফীন; ইসলামিক আলোচক, আরটিভি, ঢাকা), মাওলানা আলহাজ্ব আম্বিয়ার রহমান (ইসলামী আলোচক ও সংগীত শিল্পী), মাওলানা যোবায়েরুল ইসলাম (আরবি প্রভাষক, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা), হাফেজ মাওলানা মামুনুর রশিদ (ইমাম, উজিরপুর বাইতুন্নূর জামে মসজিদ), হাফেজ মাওলানা কামরুল ইসলাম (চাম্পাফুল ঢালীপাড়া জামে মসজিদ), হাফেজ মাওলানা আল আমিন হুসাইন (ঘুশুড়ী ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা)সহ বিভিন্ন আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান (সঙ্গীত বিষয়ক সম্পাদক, বরিশাল বিভাগ), হাফেজ মোঃ রায়হান (ইমাম, খলিশানি জামে মসজিদ, সাতক্ষীরা), মাওলানা আব্দুল হান্নান (ইমাম, রাজাপুর মসজিদ; সুপার, বাগবাটি মাদ্রাসা, নলতা), মাওলানা আব্দুল ওয়াদুদ (ইমাম, বারদাহ কেন্দ্রীয় জামে মসজিদ), মোঃ আপতাপ উদ্দিন (ইমাম, চাঁদখালী জামে মসজিদ), হাফেজ মাওলানা শাহ আলম (হৃদয়) (ইমাম ও খতিব, সাইহাটি খাঁ ও শেখপাড়া জামে মসজিদ), হাফেজ মোঃ মিনহাজুল ইসলাম (খতিব, জামে মসজিদ আশাশুনি আলিয়া মাদ্রাসা) এবং মাওলানা আবু সালেহ আল হুসাইন (ইমাম ও খতিব, ঘুশুড়ী পূর্বপাড়া বায়তুল মামুর জামে মসজিদ)।
প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত ও ইসলামী গজল—উভয় গ্রুপ থেকে ৫ জন করে মোট ১০ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সকল প্রতিযোগীর জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। অনুষ্ঠানের শেষে সম্মানিত বিচারকমণ্ডলীর সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়।
সার্বিকভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
No comments:
Post a Comment