জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, প্ল্যান-বি হলো জাতীয় পার্টির উপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলে-মিশে একাকার। নুর ভাইদের উপর বর্বরতম হামলার মূল কারণও এটা। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে! এমন ঘৃণ্যতর হামলার নিন্দা জানাচ্ছি।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা
আরও পড়ুনঃ অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?
সারজিস আলম আরও লিখেন, আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক। তাদের পরিণতিও একই হবে।
এর আগে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কার নির্দেশে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে— এ নিয়ে প্রশ্ন তুলেছেন সারজিস আলম।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে নুরুল হক নুরের ওপর হামলার ভিডিও শেয়ার করে তিনি এই প্রশ্ন তোলেন।
আরও পড়ুনঃ পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
পোস্টে তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নুর ভাইয়ের ওপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না।
তিনি উল্লেখ করেন, আর্মি কখনও ওপরের নির্দেশ ছাড়া একটা পা-ও ফেলে না। সেনাবাহিনীর মধ্যকার কার নির্দেশে নুর ভাইকে রক্তাক্ত করা হলো—এ জবাব সেনাপ্রধানকে দিতে হবে। সেনাবাহিনীর মধ্যকার কারা একটা পার্টির আহ্বায়ককে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে সেটাও খুঁজে বের করতে হবে।

No comments:
Post a Comment