ফকিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সজনসহ দুইজন আহত - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

25.8.25

ফকিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সজনসহ দুইজন আহত



ফকিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সজনসহ দুইজন আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাসিয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে সজন (৩৫) নামের এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় তার মাকেও মারধর করে গুরুতর জখম করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ১০টার দিকে বারাসিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে একটি দোকানের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল এবং বিষয়টি মীমাংসার গতি পাচ্ছিল না। এরই জের ধরে বিরোধ আরো জটিল আকার ধারণ করে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে হঠাৎ দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ তারেক আজিজের নেতৃত্বে সজন ও তার মায়ের ওপর হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় মারধরের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

---

No comments: