নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ-এর ব্যাপারে জামায়াতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

28.8.25

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ-এর ব্যাপারে জামায়াতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ-এর ব্যাপারে জামায়াতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া 

“নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিকর; এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি”- Mia Golam Porwar

২৮ আগস্ট (বৃহস্পতিবার) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ-এর ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, 

“নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক। তিনি আরও উল্লেখ করেন যে, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন্ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এমতাবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। 

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি।”

No comments: