এইমাত্র পাওয়া: শনিবার যেসব এলাকায় সারাদিন বিদ্যুৎ থাকবে না - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

28.8.25

এইমাত্র পাওয়া: শনিবার যেসব এলাকায় সারাদিন বিদ্যুৎ থাকবে না



জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অব ওয়ে বরাবর গাছ-পালার ডালপালা কাটা হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ও বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদীঘিরপাড় ও আশপাশ এলাকা; ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদীঘির উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহি ঈদগাহ ও আশপাশ এলাকা এবং ১১ কেভি বালুচর ফিডারের বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশপাশের এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

No comments: