হোমিওপ্যাথি,এলোপ্যাথি, আয়ুর্বেদী - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

28.8.25

হোমিওপ্যাথি,এলোপ্যাথি, আয়ুর্বেদী



হোমিওপ্যাথি,এলোপ্যাথি, আয়ুর্বেদীসহ অসংখ্য চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা অবগত থাকলেও অত্যন্ত দুঃখ ও আফসোসের সাথে বলতে হয় মুসলমান হয়ে নবিজী (ﷺ) এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা বেখবর।এর বেশ কিছু কারণও অবশ্যই রয়েছে তার মধ্যে অন্যতম হল আরবী জানা না থাকা।যার ফলে আরবীতে লিখিত নবিজী (️ﷺ) এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে লিখিত বইগুলো থেকে মণিমুক্তা আহরণ করা আমাদের জন্য একপ্রকার অসম্ভব বলা চলে।
অথচ আমাদের ছিল ইবনে সিনার মত চিকিৎসা বিজ্ঞানীরা।যাঁদের বই আজকের আধুনিক যুগেও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়।ইউরোপের হাজারো খারাপ দিক থাকলেও তাদের অল্প ভাল দিকের মধ্যে অন্যতম হল তারা গুণীর কদর করতে জানে।মুসলিমরা তাদের ঘরের গুণীর কদর না করলেও ইউরোপ ঠিকই করেছে।যাহোক নবিজী (️ﷺ) চিকিৎসা পদ্ধতির প্রতি আমাদের আস্হা ও বিশ্বাস কোনকালেই কম ছিল না।এজন্যই এদেশের মানুষ এখনও হুজুরদের কাছে ঝাঁড়ফুক নেয়ার জন্য ধরণা দেয়।
তবে এটা অত্যন্ত খুশির বিষয় যে, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ কতৃক নবীজি (ﷺ) এর চিকিৎসা পদ্ধতি ও সালাফগণের চিকিৎসা সম্পর্কে রচিত "আত-তিব্বুন নববী" বইটি অনুবাদ হয়ে বাংলাভাষাভাষীদের নিকট হাজির হয়েছে।বর্তমানে রোগশোক যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ চিকিৎসা করতে গিয়ে অর্থ-সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে যাচ্ছে এমন সময়ে এই বইটির গুরুত্ব যে কতখানি তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।এখানে মোটেও বর্তমান চিকিৎসাবিজ্ঞানের উপকারীতা ও কার্যকারিতাকে খাঁটো করে দেখানো হয়নি।তাছাড়া প্রায় হাজার বছর আগে রচিত একটি বইয়ে বর্তমানের সকল রোগশোকের সমাধান পেয়ে যাওয়া কিংবা এই বই পড়েই যেকারো ডাক্তার বনে যাওয়া অবাস্তব কল্পনা ছাড়া কিছুই নয়।তবে আর যাইহোক নবিজী (ﷺ)️ এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত জ্ঞান ও একে কাজে লাগিয়ে নিজের শারীরিক ও আত্নিক উন্নতি ঘটাতে বইটি অত্যন্ত সহায়ক হবে তা বলাই বাহুল্য।তাই প্রতিটা মুসলিমেরই উচিত আজই বইটা সংগ্রহ করে নেয়া।




No comments: