কথায় নয় উন্নয়নই আমার নির্বাচনী পোস্টার- কাজী আলাউদ্দিন - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

28.1.26

কথায় নয় উন্নয়নই আমার নির্বাচনী পোস্টার- কাজী আলাউদ্দিন

কথায় নয় উন্নয়নই আমার নির্বাচনী পোস্টার- কাজী আলাউদ্দিন 

শেখ নুরুজ্জামান (সাতক্ষীরা) প্রতিনিধিঃ


বিগত দিনে আমি এ এলাকায় উন্নয়ন করে রূপকার হয়েছি। তাই আপনারা আমাকে ভোট দিয়ে ধানের শীষ উপহার দেন। আমি আপনার উন্নয়ন উপহার দেব। এই অবহেলিত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আমি সব সময় কাজ করেছি। আবারো আমাকে নির্বাচিত করলে আমি কাজে তার প্রমাণ দেবো। তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার নিয়ম অনুযায়ী ফ্যামিলি কার্ড পাবে।। যার মাধ্যমে একজন নাগরিক দেশের সকল মৌলিক সেবা গ্রহণ করতে পারবে। অথচ যারা ১৯৭১ সালে এদেশের মা-বোনদের সম্ভ্রম নিয়ে খেলা করেছে তারা একটি দলের জান্নাতের টিকিট বিক্রি করছে। কিন্তু তারা নিজেরা জানেনা জান্নাতে যাবে কিনা। জনগণ এখন আর মিষ্টি কোথায় ভুলবে না। যারা এই বাংলাদেশকে চাইনি তারা এখন দেশের মালিকানা চাচ্ছে। ধর্ম নিয়ে ভন্ডামিতে লিপ্ত হয়েছে। তাদের থেকে আপনারা দূরে এবং সাবধানে থাকবেন। অতীতের আন্দোলন সংগ্রামের কথা স্মরণ করে কাজী আলাউদ্দিন বলেন স্বৈরাচারের পতন হয়েছে। এবার তারেক জিয়ার নেতৃত্বে দেশের প্রতিটি খাতকে পুনর্গঠন করতে হবে। হে দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে। এ কারণে জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নাই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। আরেকজন প্রার্থী আছে বিএনপি থেকে বহিষ্কার হয়ে ফুটবল নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করছে। আপনারা জানেন ইতিমধ্যেই দলের সিদ্ধান্ত অমান্য করায় তাকে দল থেকে বহিষ্কার ছুঁড়ে ফেলা হয়েছে। যারা দল থেকে একবার ছিটকে পড়েছে তারা দলের কেউ না। তাদের থেকে দূরে থেকে কোন কথায় কান দিবেন না। আগামীতে বিপুল আসন নিয়ে বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া ক্ষমতায় আসবে। দেশে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে কোন শব্দ নাই। আমরা সবাই বাংলাদেশী ভাই ভাই একই ছায়া তলে থাকতে চাই মিলেমিশে। অতীতের মতো আমার এলাকায় কোন সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজির স্থান হবে না। আপনাদের সাথে নিয়ে এদেরকে সমাজ এলাকা থেকে বিতাড়িত করা হবে। এরা দেশ ও জাতির শত্রু। আমি নির্বাচিত হতে পারলে এলাকায় কোন দুর্নীতিবাজদের স্থান হবে না। আমি কোন দুর্নীতিকে আশ্রয় দেবো না নিজেও দুর্নীতি করব না। আপনাদের জনমতের উপর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করা হবে। দুর্নীতি রোধে এজন্য একটি কমিটি গঠন করা হবে। তাই দেশে ন্যায়, দুর্নীতি মুক্ত সুশাসন প্রতিষ্ঠার জন্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে আমাকে ভোট দিয়ে এলাকার সেবা করার সুযোগ দিবেন এই আশা রাখি।এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের (কালিগঞ্জ- আশাশুনি) ও ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিন নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বুধবার (২৮ জানুয়ারী) বিকাল ৪ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মথুরেশপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশন এর খুলনা বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন সম্পাদক আখতারুজ্জামান বাপ্পি আশাশুনি বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক আমিনুর রহমান আমিন,, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক হেমায়েত আলী বাবু প্রমূখ

No comments: