মতবিরোধে উত্তপ্ত কালিগঞ্জ মডেল মসজিদপেশ ইমামের বিরুদ্ধে মুসল্লিদের লিখিত অভিযোগ, তদন্ত দাবি শেখ নুরুজ্জামান (সাতক্ষীরা) প্রতিনিধি: - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

16.2.26

মতবিরোধে উত্তপ্ত কালিগঞ্জ মডেল মসজিদপেশ ইমামের বিরুদ্ধে মুসল্লিদের লিখিত অভিযোগ, তদন্ত দাবি শেখ নুরুজ্জামান (সাতক্ষীরা) প্রতিনিধি:

মতবিরোধে উত্তপ্ত কালিগঞ্জ মডেল মসজিদ

পেশ ইমামের বিরুদ্ধে মুসল্লিদের লিখিত অভিযোগ, 

তদন্ত দাবি

শেখ নুরুজ্জামান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সদ্য নিয়োগপ্রাপ্ত পেশ ইমাম আহমদ আলীর বিরুদ্ধে মতভেদমূলক আচরণ, দায়িত্বে অযোগ্যতা এবং মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় মুসল্লিবৃন্দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।


অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকেই পেশ ইমাম আহমদ আলীর বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে স্থানীয় মুসল্লিদের মধ্যে মতভেদ, অশান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি স্থানীয় সুন্নি (আহলে সুন্নাত ওয়াল জামাত) মতাদর্শ অনুসরণ না করে ভিন্ন মত প্রচার করছেন, যা এলাকার প্রচলিত ধর্মীয় চর্চার সঙ্গে সাংঘর্ষিক।


মুসল্লিদের অভিযোগ অনুযায়ী, ইমাম মিলাদ, শবে বরাত, মাহফিল, দরুদ ও সালামসহ প্রচলিত ধর্মীয় আমলসমূহ অস্বীকার করে সেগুলোকে “বিদআত” বা “ভুল” বলে মন্তব্য করেন। এতে মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং মসজিদে বিভক্তির পরিবেশ তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।


এছাড়া অভিযোগে বলা হয়, মতবিরোধের কারণে মসজিদে জামাতে উপস্থিতি কমে যাচ্ছে এবং মুসল্লিদের মধ্যে দলাদলি ও বিতর্কের সৃষ্টি হয়েছে, যা মসজিদের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করছে।


এ ঘটনায় মসজিদের মুসল্লি বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ আব্দুল হাকিম, শেখ সাদেকুর রহমান, রেজাউল ইসলাম রেজা, মোঃ জামাল উদ্দিন, আব্দুল হামিদসহ একাধিক মুসল্লি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।


অভিযোগকারীরা উপজেলা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় মুসল্লিদের মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও গ্রহণযোগ্য একজন ইমাম নিয়োগের আবেদনও জানানো হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট পেশ ইমাম আহমদ আলী বলেন, আমি ওই লাইনে পড়াশোনা করিনি। তবে তিনি বিস্তারিত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


উল্লেখ্য, কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

No comments: