———————————————
১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংসদ সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদ মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করবেন। যেহেতু স্পীকার এবং ডেপুটি স্পীকারের পদ খালি আছে, সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালী বিধি ৮–১০ মোতাবেক যে কোনো সংসদ সদস্য স্পীকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। সে অধিবেশনে সংসদ সদস্যদের মধ্য থেকে স্পীকার এবং ডেপুটি স্পীকার নির্বাচিত হবেন।
No comments:
Post a Comment