কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদে সাবেক ইমাম
আকরাম হোসাইনকে বিদায় সংবর্ধনা
শেখ নুরুজ্জামান (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদ কমিটির পক্ষ থেকে সাবেক ইমাম ও খতিব মাওলানা আকরাম হোসাইনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর উপজেলা পরিষদ নবনির্মিত মডেল জামে মসজিদ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মুয়াজ্জিন মহিদুল ইসলাম বাদশাকেও সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, সাবেক ইমাম ও খতিব মাওলানা আকরাম হোসাইন দীর্ঘ ২৪ বছর ধরে উপজেলা পরিষদ জামে মসজিদে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি একটি সরকারি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। সরকারি নীতিমালা অনুযায়ী অন্য সরকারি চাকরিতে নিয়োজিত থাকায় উপজেলা পরিষদ মডেল মসজিদে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
এ কারণে উপজেলা পরিষদ মডেল মসজিদ কর্তৃপক্ষ ও ইসলামী ফাউন্ডেশন-এর নীতিমালা অনুসারে নতুন জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নবনিযুক্ত ইমাম, খতিব ও মুয়াজ্জিন দায়িত্ব গ্রহণের মাধ্যমে মসজিদে নিয়মিত নামাজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পরবর্তীতে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল মসজিদের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে নবনিযুক্ত উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আহমদ আলী আনুষ্ঠানিকভাবে মাওলানা আকরাম হোসাইনকে জায়নামাজ উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মুয়াজ্জিন আমির হোসাইন, খাদেম ইফতেখার রহমান, মাসুম বিল্লাহসহ স্থানীয় মুসল্লিগণ
No comments:
Post a Comment