কালিগঞ্জে ফেনসিডিল সহ ১ মাদক কারবারি আটক - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

13.3.26

কালিগঞ্জে ফেনসিডিল সহ ১ মাদক কারবারি আটক




কালিগঞ্জে ফেনসিডিল সহ ১ মাদক কারবারি আটক

 

শেখ নুরুজ্জামান  (সাতক্ষীরা) প্রতিনিধিঃ


মাদক বেচাকেনা হচ্ছে এমন সন্দেহে বেরসিক জনতা ৪ বোতল ফেন্সিডিল সহ মোস্তাফিজুর রহমান (৩৫) নামে ১ মাদক কারবারিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে । আটককৃত মাদক কারবারি মোস্তাফিজুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাটিবারি গ্রামের জামাল হোসেনর ছেলে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নূপুর ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা কাঁচা বাজারে মাদক বেচাকেনার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ঘটনাস্থল থেকে ৪ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। মৌতলা বাজারের মারুফ হাসান, মাহবুব, সুমন সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান তার চলাফেরায় সন্দেহ হলে আর হাতে থাকা একটি লাল ব্যাগে  তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো  ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে উত্তম মধ্যম দিলে সে স্বীকার করে সে মাদক বিক্রির জন্য এসেছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মাদক কারবারি মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। উক্ত ঘটনায় থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান সাংবাদিক, জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল করা আমার একার সম্ভব না।

No comments: