সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবি রাজধানীতে আজ বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

6.3.26

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবি রাজধানীতে আজ বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী

 



‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় পাল্টে দেওয়ার অপরাধে’ সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।




শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগরী নেতারা অংশগ্রহণ করবেন।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন এ তথ্য জানিয়েছেন।





No comments: