গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ) - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

6.3.26

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

 


পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।


ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পবিত্র রমজানের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এবং গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম. আতিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম বেপারী, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ আরও অনেকে।

অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা। এ সময় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

No comments: