মারুফ বিল্লাহ (বিশেষ প্রতিনিধি) কালিগঞ্জঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আ.প্র.চ মাধ্যমিক বিদ্যাপীঠে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবনীর ওপর এক ব্যতিক্রমধর্মী নৈর্ব্যক্তিক (কুইজ) পরীক্ষার আয়োজন করা হয়। আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
তরুণ প্রজন্মের মাঝে ইসলামের সঠিক ইতিহাস, নৈতিকতা এবং মহানবী (সা.)-এর আদর্শ সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন জ্ঞানার্জনের সুযোগ পেয়েছে, তেমনি ধর্মীয় মূল্যবোধ চর্চায়ও উদ্বুদ্ধ হয়েছে।
পরীক্ষা শেষে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের ভিত্তিতে বিজয়ীদের মেধা তালিকা প্রকাশ করা হয়। এতে ৮৩ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন মো: গোলাম কিবরিয়া। ৭৯ নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন সানজিদা আফরোজ ও মো: আবু সাঈদ। ৭৮ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন সানজিদা নাহার।
এছাড়াও অন্যান্য কৃতী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন— জালাল উদ্দীন (৭৪), জাহাঙ্গীর হোসেন (৭১), সাদি হাসান (৬৫), তানভীর হোসেন (৬৪), জুবাইয়া আক্তার (৬৩) এবং শাপলা পারভীন (৬২)।
প্রতিযোগিতার ফলাফল মূল্যায়নে একটি অভিজ্ঞ ও যোগ্য বিচারক মণ্ডলী দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে ছিলেন—
মো: গোলাম ফারুক (সহকারী অধ্যাপক, গোবিন্দপুর আবু হানিফ কলেজ, শ্যামনগর),
অধ্যাপক আব্দুর রহমান (সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ, দেবহাটা),
শেখ মোস্তাফিজুর রহমান (প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত পূর্ব চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়),
মো: ফারুক হোসেন (সহকারী শিক্ষক, চাম্পাফুল আ.প্র.চ মাধ্যমিক বিদ্যাপীঠ),
মো: রুহুল আমিন (সহকারী শিক্ষক, চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়),
মো: মিজানুর রহমান (প্রধান শিক্ষক, দি বেস্ট ক্যাডেট স্কুল, চাম্পাফুল),
মো: আব্দুল মান্নান (সহকারী শিক্ষক, কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়),
মো: জয়নুল আবেদীন (সহকারী শিক্ষক, বালাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়),
মো: ফারুক হোসাইন (গোদাড়া এতিমখানা মাদ্রাসা),
মো: আবু হাসান (সিনিয়র সহকারী শিক্ষক, চাম্পাফুল আ.প্র.চ মাধ্যমিক বিদ্যাপীঠ),
জি. এম. জুলফিকার আজম (সহকারী শিক্ষক, চাম্পাফুল আ.প্র.চ মাধ্যমিক বিদ্যাপীঠ),
মো: সায়াদ আহম্মেদ রানা (সহকারী শিক্ষক, আইসিটি, কালিমাখালী ডিগ্রি মাদ্রাসা),
এস. এম. জুলকার নাঈম (ইমাম, বালুইগাছা উলফাত জাইন জামে মসজিদ),
মো: শাহিন আলম (মাদ্রাসা দারুল উলুম, নতুনগঞ্জ, মুন্সিগঞ্জ),
মো: মাহফুজুর রহমান (অনার্স ও মাস্টার্স, ঢাকা কলেজ),
মো: মনিরুল ইসলাম এবং
মো: আলমগীর হোসেন (এম.এ., সাতক্ষীরা সরকারি কলেজ)।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো: আব্দুল হাকিম, প্রধান শিক্ষক, চাম্পাফুল আ.প্র.চ মাধ্যমিক বিদ্যাপীঠ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয় এবং বিচারক মণ্ডলীর সদস্যদের সম্মাননা স্বরূপ আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়।
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
No comments:
Post a Comment