সুস্থতার জন্য দোয়া চাইলেন তানিয়া বৃষ্টি বিনোদন রিপোর্টার - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

4.5.26

সুস্থতার জন্য দোয়া চাইলেন তানিয়া বৃষ্টি বিনোদন রিপোর্টার

 



আবারও অসুস্থ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি ভক্তদের এ খবর জানান। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

গত কয়েক মাস ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন ছোটপর্দার এ অভিনেত্রী। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অল্প সময়ের ব্যবধানে তার দুই দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।

পোস্টে উল্লেখ করা হয়, তানিয়া বৃষ্টি বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। একইসঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে, যাতে তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন।

চলতি বছরেই তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়।

মাঝখানে কিছুটা সুস্থ থাকলেও হঠাৎ আবার অসুস্থতা অনুভব করায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে তার ফেসবুক পোস্টে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই।

No comments: