কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় শেখ সাইফুল বারী সফুকে ফুলেল শুভেচ্ছা
ফজলুল হক/শেখ নুরুজ্জামান কালিগঞ্জ (সাতক্ষীরা প্রতিনিধিঃ)
সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে কালিগঞ্জে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাব, দৈনিক সাতক্ষীরা সকাল ও দৈনিক হৃদয় বার্তা পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জাতীয় দৈনিক অগ্নিশিখা দৈনিক সাতক্ষীরা সকাল হৃদয় বার্তা পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি ফজলুল হক।শুভেচ্ছা অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ সাইফুল বারী সফু দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অভিজ্ঞ নেতৃত্বে কালিগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় শেখ সাইফুল বারী সফু বলেন, সভাপতির দায়িত্ব শুধু একটি পদ নয়, এটি একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। আমি চেয়ারভিত্তিক সভাপতি হতে চাই না। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ছাত্র-ছাত্রীদের সুবিধা-অসুবিধা, অভিভাবকদের প্রত্যাশা এবং শিক্ষকদের সহযোগিতায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। যতদিন পরিচালনা কমিটির দায়িত্বে থাকব, ততদিন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সকলের আস্থা ও ভালোবাসা অর্জনের চেষ্টা করব।
তিনি বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
No comments:
Post a Comment