১৩ ই ডিসেম্বর,২০১৩
কাদের মোল্লা পরিবারের ১১জন আটক।
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার দুই ছেলেসহ তার পরিবারের ১১সদস্যকে আটক করেছে পুলিশ।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং লাশ গ্রামের বাড়ি ফরিদপুরে পাঠানোর খবর শুনে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন।এ সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কিছু ক্যাডার মগবাজারে আব্দুল কাদের মোল্লার বাড়িতে আসে এবং পরিবারের সদস্যদের মারধর শুরু করে।
এক পর্যায়ে সেখানে পুলিশ আসে এবং ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের সরিয়ে দিয়ে পরিবারের ১১ সদস্যকে আটক করে নিয়ে যায়।
আটককৃতদের মধ্যে কাদের মোল্লার দুই ছেলে হাসান জামিল ও হাসান মওদূদসহ তার মেয়ে জামাই রয়েছেন বলে জানা গেছে।
No comments:
Post a Comment