কালিগঞ্জে জামায়তের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী গণসংযোগ পথসভা অনুষ্ঠিত - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

26.1.26

কালিগঞ্জে জামায়তের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী গণসংযোগ পথসভা অনুষ্ঠিত

কালিগঞ্জে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী গণসংযোগ, পথসভা অনুষ্ঠিত
 
শেখ নুরুজ্জামান (সাতক্ষীরা )প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার। এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সূরা ও কর্মপরিষদের সদস্য ড. মিজানুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রশিদ ঢালী ও সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের টিম সদস্য মো. সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ, সেক্রেটারি শহিদুল ঢালীসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক, কর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। দিনব্যাপী এই কর্মসূচি সকাল ৭টা থেকে শুরু হয়ে খেজুরতলা সেট বাজার, ফুলতলা সেট বাজার, ভাটা শ্রমিকদের সঙ্গে গণসংযোগ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়, ভদ্রখালীতে মহিলা সমাবেশ, জিরনগাছা মোড়, সোনার বাংলা মোড়, কলিজোগা, পিরোজপুর ও মহৎপুর হাটখোলায় গণসংযোগের মাধ্যমে শেষ হয়।

No comments: