রামগঞ্জে চরমোনাই পীরের আগমন উপলক্ষে নির্বাচনী জনসভার প্রস্তুতি - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

31.1.26

রামগঞ্জে চরমোনাই পীরের আগমন উপলক্ষে নির্বাচনী জনসভার প্রস্তুতি

রামগঞ্জে চরমোনাই পীরের আগমন উপলক্ষে নির্বাচনী জনসভার প্রস্তুতি


মোহাম্মদ আলী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই) শুভাগমন উপলক্ষে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী’র সমর্থনে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। আগামীকাল ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার বিকাল ৩টায় রামগঞ্জ পৌর শিশু পার্কে অনুষ্ঠিত হবে।

জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় জনসভার মাঠ ও স্টেইজ পরিদর্শন করেন আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী। 

এ সময় তিনি সার্বিক প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, মাঠ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো তদারকি করেন এবং নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রামগঞ্জবাসী ইনশাআল্লাহ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ন্যায়, সততা ও জনকল্যাণের রাজনীতিকে বিজয়ী করবে। এই নির্বাচন হবে দুর্নীতিমুক্ত ও মানবিক রাজনীতির পক্ষে রায়।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করার পাশাপাশি নির্বাচনে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, রামগঞ্জ উপজেলা সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর সভাপতি হাজী মোহাম্মদ মহসিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, পীর সাহেব চরমোনাই-এর শুভাগমন ও জাকির পাটওয়ারীর নেতৃত্বে রামগঞ্জে হাতপাখার গণজোয়ার আরও গতিশীল হবে। 

জনসভাটি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন আয়োজকবৃন্দ।

No comments: