কালিগঞ্জে রাতারাতি সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

3.2.26

কালিগঞ্জে রাতারাতি সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ

কালিগঞ্জে রাতারাতি সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ 


শেখ নুরুজ্জামান (সাতক্ষীরা) প্রতিনিধিঃ 


নির্বাচনী কাজে প্রশাসনের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে উপজেলা প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে  উপজেলা প্রশাসনের নাকের ডগায় সরকারি পেরি পেরি ভুক্ত বাজারের উপর খাস জায়গায় রাতারাতি পাকা স্থাপনা ভবনের ছাদ নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদার রফিকুল ইসলাম। ছুটির সুযোগকে কাজে লাগিয়ে গত বৃহস্পতিবার (২৯  জানুয়ারি) রাতভর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ হতে ৩,শ  গজ দূরে ঐতিহ্যবাহী সরকারি পেরি পেরি  ভুক্ত নাজিমগঞ্জ বাজারের খাস জমিতে। রবিবার সকালে গিয়ে দেখা যায় ওই ভবনের চতুর্দিক থেকে কালো এবং সবুজ কাপড়ে ঘেরা যাতে করে বাইরে থেকে সহজে কেউ দেখতে না পায়। এর আগেও ঐ খাস জায়গায় রাতারাতি অবৈধ স্থাপনা দোকান ঘর নির্মাণ করতে গেলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল নিষেধাজ্ঞ জারি সহ কাজী সু-স্টোরের মালিক কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলে পাঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি ও প্রশাসনিক কাজে বর্তমান উপজেলা প্রশাসন ব্যস্ত থাকার সুযোগে ঠিকাদার রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে ভবনের ছাদের কাজ সম্পন্ন করে। তবে এ বিষয়ে ঠিকাদার রফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি নিয়ম মাফিক ডিসিআর নিয়ে ভবন নির্মাণ করেছে বলে এ প্রতিনিধিকে জানালেও বিষয়টি সত্য নয়। তবে বিষয়টি নজরে আসায় গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নিকট জানতে চান। ওই সময় তিনি কিছু জানেন না বলে জানালে বিষয়টি তদন্ত পূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঐ  ঠিকাদারের বিরুদ্ধে  নির্দেশ দেন। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুরুল ইসলাম এ প্রতিনিধি কে জানান তদন্তে সত্যতা মেলায় ভবন অপসারণ উচ্ছাদের জন্য সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম খানের নির্দেশে অভিযুক্ত ঠিকাদার রফিকুল ইসলামকে চিঠি দেওয়া হয়েছে। যেকোনো সময় উচ্ছেদ ও অপসারণ কার্যক্রম শুরু করা হবে বলে এ প্রতিনিধিকে জানান।

No comments: