শেখ মারুফ বিল্লাহ কালিগঞ্জ ঃ
জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, একহাতে ফ্যামিলি কার্ড আর অন্য হাতে নারীর গায়ে হাত -এই দুইটি একসঙ্গে চলতে পারে না। নারীরা মায়ের জাতি, তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা নারীর দিকে হাত বাড়াতে চাই তাদের হাত শক্তভাবে প্রতিহত করা হবে।
মঙ্গলবার দুপুর সাতক্ষীরা শহরে গণমুখী মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি কোনো দলের নাম উল্লেখ না করলে ও নারীর প্রতি সহিংসতা ও ভন্ডামি রাজনীতির কাঠামা সমালোচনা করেন।
ডা:শফিকুর রহমান বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইনছাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে।
একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে "হ্যাঁ" প্রতীকে ভোট দিতে হবে। তিনি সাতক্ষীরা জেলার চারটি আসন থেকেই জামায়াতে ইসলামী মনেনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মাওলানা মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, গত ৫৪ বছরে সন্ত্রাস, দুর্নীতি, অপশাসন ও দলীয়করণের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
প্রধান অতিথি বক্তব্য ডা: শফিকুর রহমান আর ও বলেন, স্বৈরাচার পতনের পর গনহারে মামলা বাণিজ্য হয়েছে এবং বহু নিবীহ মানুষ হয়রানির শিকার হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা করে ন্যায় সাম্য ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে তিনি আচাবাদ ব্যাক্ত করেন
No comments:
Post a Comment