ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

3.2.26

ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত

ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত


মোহাম্মদ আলী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে আজ রবিবার বিকাল ৩টায় রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে নির্বাচনী মিছিল ও পথসভার আয়োজন করা হয়।

এদিকে একই দিন একই সময়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব, চরমোনাই)র আগমন উপলক্ষে রামগঞ্জ পৌর শিশুপার্কে হাত পাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীর নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। 

বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার পক্ষে বিএনপি নেতৃবৃন্দের প্রতি তাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান দেড় ঘন্টার জন্য পিঁছিয়ে দেয়ার অনুরোধ করে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

খবরটি জানতে পেরে ইসলামী আন্দোলন সমর্থিত হাত পাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর অফিসে কোন ধরনের দ্বিধা বা মনোকষ্ট না রেখে স্ব-শরীরে গিয়ে উপস্থিত হন বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। ইতোমধ্যে চরমোনাই পীর সাহেব রামগঞ্জেও চলে এসেছেন। 

এসময় শাহাদাত হোসেন সেলিম বিএনপির পূর্ব নির্ধারিত বিকাল ৩টার পথসভা ও নির্বাচনী মিছিল ১ঘন্টা পিঁছিয়ে বিকাল ৪টায় ঘোষণা দেন। 

এদিকে বিকাল ৩টায় আয়োজিত প্রোগ্রাম সফল করতে রামগঞ্জ পৌর এলাকার সকল ওয়ার্ড থেকে বিএনপি’র নির্বাচনী মিছিল এসে পৌরসভা কার্যালয়ের সামনে এবং চরমোনাই পীরকে স্বাগত জানিয়ে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে পৌর শিশুপার্কে জড়ো হতে থাকে। দুইটি স্থানই রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের কয়েকশ গজের মধ্যে। 

এ ঘটনায় উভয়দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে একধরনের চাপা উত্তেজনা দেখা দিলেও বিএনপি ও ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ যার যার মিছিল করতে আসা নেতাকর্মীদের রাস্তায় মানববন্ধন করে স্ব স্ব অবস্থানে চলে যেতে সহযোগিতা করেন। 

কোন ধরনের হট্টগোল, বাধা-বিপত্তি এবং কটুক্তি ছাড়াই বিএনপি তাদের পথসভা ও নির্বাচনী মিছিল শেষ করে। অপরদিকে ইসলামী আন্দোলনের পক্ষে এখনো পৌর শিশুপার্ক এলাকায় সমাবেশ চলমান।

আমরা এমন বাংলাদেশ চাই-যেখানে কোন হিংসা বিদ্বেষ নাই। এভাবেই চলুক আগামীর বাংলাদেশ।

No comments: