খবর পেয়ে চাঁদা তোলা বন্ধ করলেন জামায়াতের এমপি আবু তালিব - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

22.2.26

খবর পেয়ে চাঁদা তোলা বন্ধ করলেন জামায়াতের এমপি আবু তালিব


খবর পেয়ে চাঁদা তোলা বন্ধ করলেন এমপি আবু তালিব
কালীগঞ্জ বাসস্ট্যান্ডে গতকাল শনিবার চাঁদার রসিদ জব্দ করেন সংসদ সদস্য আবু তালিব। ছবি- সমকাল


সড়ক থেকে অবৈধভাবে টোল আদায়ের সংবাদ পেয়ে তা বন্ধ করে দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব। গতকাল শনিবার সকালে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় যান। তিনি ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান ও আলমসাধু (স্থানীয় যান) চালকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দেন।


ভুক্তভোগীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এক শ্রেণির লোক টোল আদায়ের নামে এসব যানবাহনের চালকের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছিল। শনিবার সকালে বাসস্ট্যান্ডে চাঁদা আদায়ের খবর পেয়ে সেখানে যান সংসদ সদস্য আবু তালিব। তিনি রসিদ জব্দ করে তাৎক্ষণিক চাঁদা তোলা বন্ধ করেন।


আবু তালিব বলেন, প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে একটি টাকাও আদায় করা যাবে না। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, শহরের বিভিন্ন জায়গায় ভ্যান, রিকশা, ইজিবাইক, আলমসাধু, নছিমন থেকে প্রভাবশালী চক্র প্রতিদিন চাঁদা আদায় করছে। শনিবার ঘটনাস্থলে গিয়ে চাঁদা আদায়কারীদের কাছে বৈধ কাগজ দেখতে চান। কিন্তু আদায়কারীরা সরকারি অনুমোদন দেখাতে ব্যর্থ হন। এ কারণে তিনি তাৎক্ষণিক চাঁদা তোলা বন্ধের ঘোষণা দেন।


সংসদ সদস্য আবু তালিব আরও বলেন, খেটে খাওয়া মানুষের ঘামের টাকায় পকেট ভারী করার দিন শেষ। এখন থেকে কোনো চাঁদাবাজ এই স্ট্যান্ডে আসবে না

No comments: