শেখ নুরুজ্জামান সাতক্ষীরা প্রতিনিধি ঃ
একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন। ১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম ,বরকত জব্বার সহ নাম না জানা আরো অনেকে। তাদের শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি ভোরে খালিপায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শুরু হয় দিনটি। ওমর একুশে ও প্রভাত ফেরির গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি/ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি/আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রভাত ফেরির সময় বাজতে থাকে সাংবাদিক ও লেখক, কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর রচিত এই গানটি। ১৯৯৮ সালের ৯ জানুয়ারি রফিকুল ইসলাম নামের এক কানাডা প্রবাসী বাঙালি জাতিসংঘের তৎকালীন জেনারেল সেক্রেটারি কফি আনান কে একটি চিঠি লেখেন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। গতকাল শনিবার ছিল একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনের জন্য সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ ও উপজেলা জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালিত হয়েছে দিবস টি। দিবসটি পালনে কর্মসূচির মাধ্যমে ছিল রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে সোহরাওয়ার্দী পার্ক ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল রাজিব হোসেনের নেতৃত্বে কালিগঞ্জ থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ছাড়াও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পুষ্প মাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকাল ৭ টায় বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস আদালত, কোর্ট কাছারি, স্কুল ,কলেজ hi tমাদ্রাসা হাটবাজার ইউপি ভবন স বিভিন্ন প্রতিষ্ঠানের জাতীয় পতাকা I'mi অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বেলা 11 টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান একুশ ফেব্রুয়ারি শহীদ দিবস ও ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি তার বক্তব্যে বলেন ১৯৫২ সালে ভাষা আন্দোলন বাঙালির একই চেতনায় ২৯৭১ সালে স্বাধীনতা লাভ ,তার ধারাবাহিকতায় দীর্ঘ ১৭ বছরের শোষন থেকে ২০২৪ এ জুলাই আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট ছাত্র আন্দোলনে এদেশের মানুষের গণতন্ত্র ফিরে পেয়েছে। আমরা ঐক্যবদ্ধ ভাবে সেই গণতন্ত্র পুণ্য প্রতিষ্ঠিত করতে একসঙ্গে কাজ করে যাব। যাতে করে স্বৈরাচাররা আবার মাথা চাড়া দিয়ে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলায় সহকারি কমিশনার (ভুমি) মাইনুল ইসলাম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে, বাংলাদেশ জামায়তে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোশারফ হোসেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু জামাত ইসলাম ী নেতা আনারুল ইসলাম কালিগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদাউন ফেরদাউস রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম সাংবাদিক সুকুমার দাস বাচ্চু সাইফুল বারী সফু, হাফিজুর রহমান প্রমুখ।
No comments:
Post a Comment