কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাসন্তী দুর্গোৎসব অনুষ্ঠিত - Amar Desh Protidin 24

নামাজের সময়সূচী

Prayer Schedule Widget
Sunday
17-05-2026
10 : 00 04 AM
রবিবার
০৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
Prayer schedule
Fajr
03 : 53
Dhuhr
11 : 58
Asr
04 : 35
Maghrib
06 : 36
Isha
07 : 59
নামাজের নিষিদ্ধ সময়সূচী
সূর্যোদয়
5:16 - 5:30
দুপুর
11:40 - 11:54
সূর্যাস্ত
6:19 - 6:33
Facebook Video Player
Advanced Live Sports Hub
🏏 ADVANCED LIVE SPORTS HUB

29.3.26

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাসন্তী দুর্গোৎসব অনুষ্ঠিত

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাসন্তী দুর্গোৎসব অনুষ্ঠিত


শেখ মারুফ বিল্লাল (বিশেষ প্রতিনিধি) কালীগঞ্জ 


সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাসন্তী দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। (২৯  মার্চ রোজ রবিবার) পূর্ব চাম্পা ফুল  বাসন্তী মন্দিরে দুর্গোৎসবের আয়োজন করা হয়।ব চৈত্র মাসে এই বিশেষ পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।


কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার আরাধনায় ভক্তরা সকাল থেকেই ভিড় জমাতে থাকেন। পূজার আচার-অনুষ্ঠানের মধ্যে ছিল অঞ্জলি প্রদান, আরতি, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে বাসন্তী দুর্গোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং চাম্পাফুল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ সাইদুর রহমান (লিটু) সিনিয়র সভাপতি উক্ত অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি সনদ মন্ডলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দরভাবে সমাপ্ত হয়েছে ।স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন নিয়ে পূজামণ্ডপে উপস্থিত হয়ে দেবীর আশীর্বাদ কামনা করেন।


এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে খেলাধুলা পুরস্কার বিতরণ করেন‌ ৩ নং চাম্পা ফুল ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী সাইদুর রহমান লিটু। এসময় তিনি বলেন উৎসব ঘিরে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

1 comment:

Anonymous said...

hello